Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাড়িতে নারীকে হত্যা

admin

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:১৯ অপরাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
নিজ বাড়িতে নারীকে হত্যা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে ফাঁকা বাড়িতে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার দিবাগত রাতের কোন এক সময় নগরীর শাহমখদুম থানার রায়পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম শ্রী রাণী (৫০)। তার স্বামীর নাম মৃত অজয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাবিনা ইয়াসমিন জানান, নিহত রাণীর নিকটাত্মীয় বলতে কেউ নেই। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন।

Manual8 Ad Code

রোববার দিবাগত রাতের কোন এক সময় তাকে নিজ বাড়িতে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার সকালে প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে ঘরের মেঝেতে রানীর গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেন।

Manual2 Ad Code

মরদেহ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায়

Manual8 Ad Code

শেয়ার করুন