Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

admin

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ০১:৪৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ০১:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণসমাবেশ করবে বিএনপি। সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

Manual3 Ad Code

মঙ্গলবার বেলা আড়াইটায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তিনি।

Manual8 Ad Code

বেলা আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসছে দলটির নেতাকর্মী। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে। রাজধানীর বিভিন্ন ইউনিটি থেকে ছোট ছোট মিছিলে আসছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। সমাবেশ কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

Manual8 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় থাকবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়াও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখবেন।

শেয়ার করুন