Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

admin

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে গত ৯ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় বিমানবন্দর এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আলোচনায় রয়েছে বিষয়টি। এ অবস্থায় বৃহস্পতিবার ইস্যুটি নিয়ে কথা বলেছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান।

এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

Manual7 Ad Code

বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৪ উপলক্ষ্যে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেই। এটি পরিবর্তন করা হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

Manual6 Ad Code

থার্ড টার্মিনালের কাজ ৯৮ ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, থার্ড টার্মিনালটি উদ্বোধনে আরও ৬ মাস লাগবে।

প্রসঙ্গত, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানিয়ে চলতি সেপ্টেম্বর মাসে একাধিক দিন বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল।

Manual6 Ad Code

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়। তখন বিমানবন্দরটির নামকরণ করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

Manual3 Ad Code

শেয়ার করুন