Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিদেশি পর্যটকের তালিকায় শীর্ষে বাংলাদেশ

admin

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ০১:২২ অপরাহ্ণ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ০১:২২ অপরাহ্ণ

ফলো করুন-
ভারতে বিদেশি পর্যটকের তালিকায় শীর্ষে বাংলাদেশ

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
ভারতে বেড়াতে যাওয়া বিদেশি পর্যটকের সংখ্যায় শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। তাদের ওপরে কেবল যুক্তরাষ্ট্র। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। তবে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ‍ঘুরতে অথবা প্রয়োজনে ভারতে যাওয়া মানুষের সংখ্যা ৯০ শতাংশ কমে গেছে। খবর ইকনোমিক টাইমস।

Manual8 Ad Code

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ভারতের পর্যটন মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত ৬ মাসে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন।

Manual8 Ad Code

গত জুনে ৭ লাখ ৬ হাজার ৪৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের জুনের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে ২০১৯ সালের জুনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম। আর গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে পর্যটকদের এ সংখ্যা ছিল ৪৭ লাখ ৭৮ হাজার ৩৭৪। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কম।

Manual1 Ad Code

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হলো বাংলাদেশ (২১ দশমিক ৫৫ শতাংশ), যুক্তরাষ্ট্র (১৭ দশমিক ৫৬ শতাংশ), যুক্তরাজ্য (৯ দশমিক ৮২ শতাংশ), কানাডা (৪ দশমিক ৫ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ৩২ শতাংশ)।

এর আগে ২০২৩ সালে ভারতে যুক্তরাষ্ট্র থেকে যাওয়া পর্যতক সব থেকে বেশি ছিল। এর পরের স্থানেই ছিল বাংলাদেশ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা।

শেয়ার করুন