Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী সন্ত্রাসীরা

admin

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ০১:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ০১:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী সন্ত্রাসীরা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আওয়ামী সন্ত্রাসীদের অনেকে এখন বিএনপিতে ঢুকে পড়ছে। বিএনপির একশ্রেণির সুবিধাবাদী নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাজধানীর দক্ষিণখান এলাকায়। দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং চিহ্নিত সন্ত্রাসী জাকির ও হান্নান স্থানীয় বিএনপির আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশে বসে বক্তৃতা করায় দক্ষিণখান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে।

সূত্র জানায়, দক্ষিণখান এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন জাকির (৪২) এবং আব্দুল হান্নান (৪৮) কুখ্যাত জমির দালাল ও জাল দলিলকারক হিসাবে পরিচিত। বিগত আওয়ামী দুঃশাসনের সময়ে তারা আওয়ামী লীগে যোগ দিয়ে রমরমা জমির দালালি ব্যবসা করে। এ চক্রের ফাঁদে আটকা পড়ে বহু লোক সর্বস্বান্ত হয়। দক্ষিণ খান, তিনশ’ফুট, পূর্বাচল এবং ভাটারা এলাকায় এরা ভূমিদস্যু হিসাবে পরিচিত।

এলাকাবাসী জানায়, জাকির-হান্নান মানিক জোড়। দক্ষিণখান কাওলা এলাকার বাসিন্দা। সব সময় একসঙ্গে ঘোরাফেরা করে। এরা অবৈধ অস্ত্রধারী। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় কমিশনার আনিসুর রহমান নাঈম এবং ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ-সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য হিসাবে পরিচিত।

Manual7 Ad Code

এদের অন্যতম কাজ সাধারণ মানুষের জমি দখল করা এবং বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে জাল-জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শন করে জমি বায়না করা। পরবর্তীতে ওই জমি বহুগুণ দামে কিনতে বাধ্য করা। সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে মস্তানি করা এবং অস্ত্রের ভয় দেখিয়ে বেআইনিভাবে জমি রেজিস্ট্রি করে নেওয়া। আওয়ামী লীগের ১৬ বছরে এরা এভাবে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা কামিয়েছেন।

Manual4 Ad Code

এ চক্রের গডফাদার কমিশনার নাঈম এবং সাবেক এমপি হাবিব হাসান আত্মগোপনে থাকলেও গ্রেফতার এড়াতে জাকির-হান্নান এখন ভোল পাল্টে বিএনপিতে ঢুকে পড়েছে। এখন তারা বলার চেষ্টা করছেন আগে বিএনপি করতেন। অথচ এদের কারণে আওয়ামী লীগের স্বৈরশাসনের সময় বিএনপির বহু নেতাকর্মী রাতে বাসায় ঘুমাতে পারেনি। জাকির-হান্নানের দ্বারা নানাভাবে হয়রানির শিকার ভুক্তভোগীরা এদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Manual3 Ad Code

এদিকে এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান বিএনপির উল্লিখিত দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথি এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপু শনিবার যুগান্তরকে বলেন, তিনি ১৭ বছর পর এলাকায় এসেছেন। যে কারণে অনেককে তিনি চেনেন না। এজন্য তার অজান্তে ওই সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির ও হান্নান বিএনপি সেজে উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

শেয়ার করুন