Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিকের বউ ভাগিয়ে নিল রাজমিস্ত্রি, মালিক নিয়ে আসলেন রাজমিস্ত্রির বউ

admin

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ০১:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ | ০১:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
মালিকের বউ ভাগিয়ে নিল রাজমিস্ত্রি, মালিক নিয়ে আসলেন রাজমিস্ত্রির বউ

Manual3 Ad Code

স্টাফ রিপোটার:
খুলনার পাইকগাছায় ভবনের কাজ করার সুবাদে মালিকের বউয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাজমিস্ত্রীর। পরে তারা পালিয়ে যায়। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রির স্ত্রীকে মালিক বিয়ে করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এলাকাবাসী বলেছেন, যেমন কর্ম তেমন ফল। ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নে।

Manual3 Ad Code

জানা গেছে, কাজ করতে এসে ভবন মালিক কামালের স্ত্রীর সঙ্গে পরিচয় হয় রাজমিস্ত্রি মোস্তফা দফাদারের। আট দিনের পরিচয়, চার দিনের পরকীয়া ও পাঁচ দিন পর পালিয়ে হয় বিয়ে। রাজমিস্ত্রি মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠুপুর গ্রামে ঘরজামাই থাকেন।

আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে আসেন মোস্তফা দফাদার। পরকীয়ার জের ধরে রাজমিস্ত্রি মোস্তফা ঘরের মালিকের স্ত্রীকে ১৫ আগস্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি জানার পর ভবনের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সঙ্গে। একপর্যায়ে পাকাপোক্ত আলোচনা শেষে ১৯ সেপ্টেম্বর কামাল সরদারের সঙ্গে বিয়ে হয় মোস্তফার স্ত্রীর।

Manual6 Ad Code

বিষয়টি উভয়পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সবার আলোচনায় বিষয়টি বেশ মুখরোচক হয়েছে। উভয়ের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

রাড়ুলী ইউপি সদস্য সহিলউদ্দি সরদার জানান, কামাল সরদারের সুন্দরী স্ত্রী রাজমিস্ত্রির সঙ্গে চলে গিয়েছিল। পরে দুই পরিবারের সঙ্গে আলোচনা করে রাজমিস্ত্রির বউকে কামাল বিয়ে করেছে। ঘটনাটটি সত্য।

Manual6 Ad Code

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি তুষার কান্তি দাশ বলেন, আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি আমার জানা নেই। আপনার কাছে এখন শুনছি।

Manual3 Ad Code

শেয়ার করুন