Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩শ’ বোতল মাদকসহ ১ জনকে আটক করলো র‌্যাব

admin

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ০৩:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ | ০৩:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
৩শ’ বোতল মাদকসহ ১ জনকে আটক করলো র‌্যাব

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ মাদক সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual4 Ad Code

রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩০৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ সময় মো. ফজু রহমান (৪৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

আটক ফজু রহমান বিশ্বম্ভরপুর থানার ফতেপুর ইউনিয়নের মৃত জবর আলীর ছেলে। আটক আসামি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Manual7 Ad Code

শেয়ার করুন