Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে চাচার ঘর থেকে বের হলো কিশোরের নিথর দেহ

admin

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪ | ০৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ | ০৫:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চাচার ঘর থেকে বের হলো কিশোরের নিথর দেহ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় মো. সাঈম (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার জানাইয়ার নোয়াগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। সাঈম ঐ এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

Manual7 Ad Code

জানা গেছে, সাঈমের পাশের বাড়ির তার চাচা তাহির মিয়ার ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া।

তিনি জানান, ঐ কিশোরের চাচার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শরীরে কোন শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

Manual8 Ad Code

শেয়ার করুন