Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

admin

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ১১:২২ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ১১:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (১১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের বরাত দিয়ে মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য জানান।

Manual4 Ad Code

তিনি বলেন, গতকাল রাত পৌনে ৮টার দিকে আমন্ত্রণপত্র নিয়ে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে প্রবেশ করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। এসময় বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালু।

Manual1 Ad Code

শেয়ার করুন