Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই: শাহজাহান মিয়া

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই: শাহজাহান মিয়া

Manual4 Ad Code

চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি পরীক্ষিত দল। যে দলের শাসন ব্যবস্থা আমরা দেখি নাই। অনেক দলের দুঃশাসন দেখেছি। বিশেষ করে বিগত ১৭ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরতন্ত্র দেখেছি। তারা এ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার বিকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বহরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, আগামী বাংলাদেশ হবে ইসলামের। যেখানে থাকবে না কোনো ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, দুঃশাসন, মামলা-হামলা, রিমান্ড, আয়নাঘর ও ক্রসফায়ার। থাকবে মানুষের ভোটের অধিকার। এরকম একটি বাংলাদেশ আমরা সবাই চাই।

Manual3 Ad Code

শাহজাহান মিয়া বলেন, যদি সত্যিকারার্থে একটি কল্যাণ ও বৈষম্যহীন রাষ্ট্র এবং একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ চাই তাহলে আমাদের কুরআনের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই জাতি তার সকল অধিকার ফিরে পাবে। আওয়ামী দুঃশাসনের কারণে আমরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারিনি। সভা-সমাবেশও করতে দেওয়া হয়নি। জামায়াতে ইসলামীর ওপর কীভাবে নির্যাতন করা হয়েছে তা এ দেশের মানুষ দেখেছে।

সমাবেশে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফেজ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের রোকন নেয়ামত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খান, সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এনামুল কবির, সাবেক আমির হাফেজ আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য দেন ওয়ার্ড জামায়াত নেতা এমরান পাটোয়ারী ও মনির হোসেন প্রমুখ।

Manual7 Ad Code

শেয়ার করুন