Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ০২:৪৯ অপরাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ০২:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

Manual7 Ad Code

ফেনী প্রতিনিধি:
ফেনীর পরশুরামে বিয়ের দাবিতে গত ৬ দিন ধরে প্রেমিকের বসতঘরে অবস্থান করছেন কাউসার আক্তার পপি নামের এক তরুণী।

উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের কাতার প্রবাসী মো. ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটেছে। গত একমাসে আগে ছুটিতে দেশে আসেন প্রবাসী ফারুক।

প্রেমিকা কাউসার আক্তার পপির বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা গ্রামে। প্রেমিক মো. ওমর ফারুক চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের আলি আকবরের ছেলে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মাদরাসা ছাত্রী ওই তরুণীর পরিবারের সদস্যদের সাথে নিয়ে মালিপাথর গ্রামের ফারুকের বাড়িতে আসেন। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফার উপস্থিতিতে সালিশ বৈঠক করেন ছেলে ও মেয়ের পরিবার। এতে মীমাংসা না হওয়ায় ওই তরুণী প্রেমিক ফারুখের বসতঘরে ঢুকে যান।

এসময় ফারুখের পরিবারের সদস্যরা দ্রুত বসত ঘর থেকে বেরিয়ে আত্মগোপনে চলে যান।
ওই তরুণীর দাবি, গত এক বছর ধরে কাতারে থাকা অবস্থায় ফেসবুকের মাধ্যমে মো. ওমর ফারুখের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে । প্রবাসে থাকা অবস্থায় প্রতিদিন ইমুতে রাতভর কথা হতো। প্রবাসে থাকা অবস্থায় বিয়ের প্রতিশ্রুতি দিলেও দেশে এসে বিয়ের অস্বীকৃতি জানান ফারুক।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা জানান, গত মঙ্গলবার দুপুরে ওই তরুণী ফারুকের বাড়িতে অবস্থান করছেন। এসময় ফারুকের পরিবারের সদস্যরাও দ্রুত বসত ঘর থেকে বেরিয়ে আত্মগোপনে চলে যান।

বর্তমানে ওই তরুণী একা ফারুকের বসত ঘরে অবস্থান করছেন। অভিযোগের বিষয় কাতার প্রবাসী মো. ওমর ফারুক ও তাঁর পরিবারের কারোর কোন বক্তব্য পাওয়া যায়নি।

Manual1 Ad Code

চিথলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বর্তমানে বাবা-ছেলে আত্মগোপনে থাকায় কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। ফারুকের খোঁজ পেলে পরবর্তী ব্যবস্থা করা হবে। তবে বিষযটি তিনি পরশুরাম থানার ওসিকে অবহিত করেছেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেস, বিষয়টি তিনি শুনেছেন। তবে শনিবার রাত পর্যন্ত তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

শেয়ার করুন