Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

admin

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ | ১১:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবুল কালাম।

Manual1 Ad Code

তিনি বলেন, এদের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

Manual6 Ad Code

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।

তিনি বলেন, পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে।

Manual5 Ad Code

শিক্ষার্থীদের বই ছাপার বিষয়ে তিনি বলেন, চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ হবে। এবার সময়মত অনেকেই বই পায়নি, এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।

শেয়ার করুন