Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এক রাতে দুই খুন

admin

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫ | ০৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ | ০৫:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
এক রাতে দুই খুন

Manual7 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে এক রাতের মধ্যেই পৃথক স্থানে দুর্বৃত্তদের হাতে একজন ও ছিনতাইকারীদের হাতে একজন খুন হয়েছেন। তারা দুজন হলেন- কৃষক মনির হোসেন ও ব্যাটারিচালিত রিকশাচলক আকরাম হোসেন।

Manual4 Ad Code

এর মধ্যে রবিবার (১২ জানুয়ারি) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামে বোরো জমি থেকে মনির হোসেন নামের (২৭) কৃষক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হন মনির হোসেন। রাতে বাড়ি না ফেরায় রবিবার সকালে তার খোঁজে বের হন পরিবারের সদস্যরা। সকাল ১০টার দিকে গ্রামের বোরো জমিতে মনির হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

Manual8 Ad Code

পুলিশ জানায়- এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে রাজাপুর গ্রামে ছিনতাইকারী চক্রের হাতে আকরাম হোসেন (১৭) এক রিকশাচালক কিশোর খুন হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আকরাম দিরাই উপজেলার ধনপুর গ্রামের রফিকুল ইসলাম ছেলে। সে সুনামগঞ্জ জেলাশহরের মোহাম্মদপুর এলাকার একটি রিকশা গ্যারেজে কাজ করতো ও ব্যাটারিচালিত রিকশা চালাতো।

Manual4 Ad Code

সুনামগঞ্জ পুলিশ সুপার আ. ফ. আনোয়ার হোসেন বলেন- দুই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Manual7 Ad Code

শেয়ার করুন