Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে দুই বছরের শিশু ধর্ষিত

admin

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:১১ অপরাহ্ণ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে দুই বছরের শিশু ধর্ষিত

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরের পল্লীতে দুই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। স্থানীয় সুপাতলা গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, ফাঁকা বাসায় একা পেয়ে প্রতিবেশী রাজু আহমদ (১৬) নামের এক কিশোর ওই শিশুকে ধর্ষণ করে। ধর্ষক কিশোর একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এলাকায় তারা খুব প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবারকে মামলা দায়ের না করতে চাপ দেয়া হচ্ছে।

Manual4 Ad Code

এদিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual6 Ad Code

ওই শিশুর দিনমজুর পিতা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এস.আই হোসেন জানান, অভিযুক্ত রাজুকে গ্রেফতারে অভিযান চলছে।

Manual6 Ad Code

শেয়ার করুন