Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ থেকে হাড়গোড়সহ যেসব আলামত পেল সিআইডি

admin

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:১১ অপরাহ্ণ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:১১ অপরাহ্ণ

ফলো করুন-
ধানমন্ডি ৩২ থেকে হাড়গোড়সহ যেসব আলামত পেল সিআইডি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে আয়নাঘর আছে এমন সন্দেহ ছাত্র-জনতার। ভবনটির গ্রাউন্ড ফ্লোরের নিচে আন্ডারগ্রাউন্ডে আরও চারটি ফ্লোর ঘিরে এমন সন্দেহ তৈরি হয়। পরে পুলিশ সেখান থেকে একটি হাড়, এক পাটি জুতা এবং একটি জামা উদ্ধার করেছে।

সোমবার সকাল ৮টার দিকে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। সিআইডির টিমকে সহায়তা করতে ধানমন্ডি থানার একটি টিম সেখানে মোতায়েন করা হয়েছে।

Manual7 Ad Code

হাড়, জুতা ও জামা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ।

এর আগে রোববার গোপন বন্দিশালা আছে—এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। যদিও সেখানে থেকে কিছুই পাওয়া যায়নি।

Manual2 Ad Code

রোববার মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান বলেছেন, ‘এখানে দুটি বেজমেন্ট। বৃষ্টির পানি এসে এখানে জমেছে। আমরা এই পানিটা শুধু সরিয়ে (নিষ্কাশন) দিচ্ছি। অন্য কোনোকিছু এখানে দেখতে পাচ্ছি না।’

Manual5 Ad Code

ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। একে আওয়ামী লীগের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন অনেকে।

Manual6 Ad Code

শেয়ার করুন