Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট : ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৭ জন গ্রেফতার

admin

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:২২ অপরাহ্ণ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:২২ অপরাহ্ণ

ফলো করুন-
অপারেশন ডেভিল হান্ট : ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৭ জন গ্রেফতার

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
দেশব্যাপী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ এ সুনামগঞ্জের শান্তিগঞ্জ, সদর, তাহিরপুর, মধ্যনগর, জগন্নাথপুর ও ছাতক উপজেলা থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলাবাহিনী।
আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দৃষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার বগলাকাড়া গ্রামের বাসিন্দা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলার শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহান উদ্দিন (৩৩), সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী (৬০), মধ্যনগর উপজেলার রৌহা গ্রামের বাসিন্দা বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি মো. খোকন মিয়া (৪০), জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান তেরা মিয়া (৪০), তাহিরপুর উপজেলার সোলেমানপুর গ্রামের বাসিন্দা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সহ-সভাপতি মো. আকরামিন হোসেন (২১), ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ (৪০)।

Manual8 Ad Code

সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান জানান, আইনশৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে এবং অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন