Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনু-মেনন ৩ দিনের রিমান্ডে

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৩১ অপরাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
ইনু-মেনন ৩ দিনের রিমান্ডে

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে তিনদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

Manual2 Ad Code

সোমবার ঢাকা মহানগর হাকিম জি.এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের সরকারি কৌসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট মিরপুর গোলচত্ত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

Manual8 Ad Code

শেয়ার করুন