Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশে অংশ নিতে গফরগাঁও বিএনপির ট্রেনে শোডাউন

admin

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:২৩ অপরাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সমাবেশে অংশ নিতে গফরগাঁও বিএনপির ট্রেনে শোডাউন

Manual8 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি:
ফ্যাসিবাদ আওয়ামী লীগের গুম, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে ট্রেনে করে ময়মনসিংহে সমাবেশে যোগ দিয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সকালে গফরগাঁও, মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আসেন ময়মনসিংহ নগরীর নতুনবাজার বিএনপি কার্যালয়ের সামনে।

Manual5 Ad Code

সকাল থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিলসহ গফরগাঁও, মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনে মিছিলসহ জড়ো হন। পরে বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, মহুয়া কমিউটার, তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেসে করে সমাবেশে যোগ দেন তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

Manual2 Ad Code

গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জানান, ফ্যাসিবাদ আওয়ামী লীগের গুম, হত্যার বিচার এবং দ্রুত নির্বাচনের দাবিতে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ সফল করতে ময়মনসিংহ যাচ্ছি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবি সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান, পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখ্খারুল ইসলাম রানা, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান ও বিএনপি নেতা আখতারুজ্জামান বাচ্চু পৃথক মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

শেয়ার করুন