Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

Manual7 Ad Code

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় মানিক ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন মিথিল (২২) নামে মোটরসাইকেল আরোহী।

Manual1 Ad Code

শনিবার রাত ১০টার দিকে পৌর শহরের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের জননী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরই মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে তাদের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

Manual7 Ad Code

নিহত মানিক ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ৬ নাম্বার ওয়ার্ড তুলাডাঙ্গার সালাউদ্দিন হোসেনের ছেলে। আহত মিথিল একই এলাকার মনির হোসেনের ছেলে। তারা দুজনে বন্ধু ছিল বলে জানা গেছে।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, দিনাজপুর থেকে মোটরসাইকেলেযোগে নিজবাড়ি পঞ্চগড়ে ফিরছিলেন মানিক ও মিথিল। যানটি জননী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মানিকের মৃত্যু হয়। আহত অবস্থায় মিথিলকে উদ্ধার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফারায় সার্ভিসের কর্মীরা। অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ‘দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ ঘটনয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন