Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন উপ প্রেস সচিব

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
নাহিদকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন উপ প্রেস সচিব

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। পদত্যাগপত্র জমা দেওয়ার পর ফেসবুকে নাহিদ ইসলামকে নিয়ে এমন পোস্ট দেন অপূর্ব জাহাঙ্গীর। একদিন তিনি প্রধানমন্ত্রী হবেন। আপনি বাজি ধরতে পারেন।

তার আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই। তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে। হয়ত আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারে একটা স্ট্যাবিলিটি এসেছে।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি, সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে, ছাত্র-জনতার কাতারে থাকা প্রয়োজন।

Manual6 Ad Code

এদিকে তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের আগামীর যাত্রায় শুভ কামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, সহকর্মী, সহযোদ্ধার সাথে সরকারে শেষ দিন। আগামীর যাত্রা শুভ হোক।

Manual8 Ad Code

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সারজিস আলম নাহিদ ইসলামকে ট্যাগ করে দেওয়া পোস্টে লিখেছেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

Manual1 Ad Code

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজ তার পদত্যাগের মধ্যদিয়ে সে পথ সুগম হলো। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।

শেয়ার করুন