Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন।

Manual5 Ad Code

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি। এবং সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি।

এর পর রায়েরবাজারে গিয়ে অভ্যুত্থানের সময় শহিদ হওয়া ছাত্র-জনতার কবর জিয়ারত করার কথা রয়েছে তাদের। দলীয় সূত্র জানিয়েছে, সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহিদদের জন্য দোয়া মোনাজাত করবেন তারা।

Manual5 Ad Code

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।

Manual7 Ad Code

শেয়ার করুন