Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ হাসিনার, পোস্ট শেয়ার করে যা বোঝালেন আসিফ নজরুল

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫ | ০১:০১ অপরাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৫ | ০১:০১ অপরাহ্ণ

ফলো করুন-
হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ হাসিনার, পোস্ট শেয়ার করে যা বোঝালেন আসিফ নজরুল

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার একটি অডিও কল সম্প্রতি ভাইরাল হয়েছে। এ বিষয়ে এবার কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে আসিফ নজরুল যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত বিবিসির সাবেক সাংবাদিক আকবর হোসেনের একটি স্ট্যাটাস শেয়ার করেছেন।

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘কী ভয়ঙ্কর নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা বলছিলেন- ওপেন নির্দেশ দিচ্ছি এখন। যেখানে পাবে, সেখানে গুলি করবে। কথোপকথনের বিস্তারিত তুলে ধরা হলো…

কর্মকর্তা: ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে?

হাসিনা: সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাতে। RAB-DGFI সবাইকে বলা হয়েছে। যে যেখান থেকে যে কটা পারবে ধরে ফেলবে।

কর্মকর্তা: জ্বি

হাসিনা: ওটা বলা আছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওপর থেকে। এখন ওপর থেকে করাচ্ছি। অলরেডি শুরু হইছে কয়েকটা জায়গায়।

কর্মকর্তা: জ্বি জ্বি.. মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা।

Manual5 Ad Code

হাসিনা: মোহাম্মদপুর থানার দিকে?

Manual5 Ad Code

কর্মকর্তা: হ্যা

হাসিনা: তো ওখানে পাঠাই দিক Rab রে।

Manual2 Ad Code

কর্মকর্তা: জ্বি, আপনার নির্দেশনা লাগবে একটু।

হাসিনা: আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিচ্ছি এখন। এখন লেথাল ওয়েপন (প্রাণঘাতি অস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে।

কর্মকর্তা: জ্বি

বি: দ্র: শেখ হাসিনার বিচার চাই- এ কথা বলতে যাদের লজ্জা লাগে এটা তাদের জন্য।

শেয়ার করুন