Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে উত্যক্ত করে মন্নান মিয়া জেলে

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫ | ০৩:১২ অপরাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৫ | ০৩:১২ অপরাহ্ণ

ফলো করুন-
স্কুলছাত্রীকে উত্যক্ত করে মন্নান মিয়া জেলে

Manual1 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে মন্নান মিয়া (২১) নামে এক রেস্তোরাঁ শ্রমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম এই কারাদণ্ড দেন।

Manual6 Ad Code

দণ্ডপ্রাপ্ত মন্নান চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের সালাম মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে একটি রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করেন।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই স্কুলছাত্রী কোচিং করতে যাওয়ার সময় মন্নান তার পিছু নেয়। একপর্যায়ে নির্জনতার সুযোগে সে স্কুলছাত্রীর গায়ে হাত দেয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর পুলিশ মন্নানকে কারাগারে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম।

Manual7 Ad Code

শেয়ার করুন