Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন হিজড়াসহ ৫ জনকে ফেরত দিল বিএসএফ

admin

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫ | ০১:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ | ০১:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
তিন হিজড়াসহ ৫ জনকে ফেরত দিল বিএসএফ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২২ মার্চ) দুপুরে পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২১ মার্চ) বিকালে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ানের পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়নের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমারসহ ৫ বিএসএফ সদস্য। অপরদিকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলীসহ ৬ বিজিবি সদস্য।

আটকরা হলেন- ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৬) (তৃতীয় লিঙ্গ), আনোয়ার হোসেন ছেলে ফরিদ ইসলাম ও হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮) (তৃতীয় লিঙ্গ), মোয়াজ্জেম হোসেন সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি (২৭) (তৃতীয় লিঙ্গ)। তারা সবাই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা।

Manual6 Ad Code

অপর দুজন হলেন- আহমাদ আলীর ছেলে আদম আলী (৫২) ও আদম আলীর স্ত্রী আমিনা বিবি (৪২)। তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা।

Manual4 Ad Code

বিজিবি জানায়, শুক্রবার বিকালে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা বিওপি সীমান্ত ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের টহলদল ৫ বাংলাদেশিকে আটক করে।

Manual8 Ad Code

এর আগে, ২০২২ সালে অবৈধভাবে কুমিল্লা আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা।

রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, আলোচনার মাধ্যমে ৫ বাংলাদেশিকে ফেরত দেয় ভারতীয় বিএসএফ।

Manual1 Ad Code

শেয়ার করুন