Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহনন

admin

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫ | ১২:৫২ অপরাহ্ণ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ | ১২:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহনন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাজীপুরের একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মহানগরীর কাশিমপুর থানার গোবিন্দবাড়ির দেওয়ানপুর এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

নিহতরা হলেন— স্বামী নাজমুল ইসলাম (২৮), স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের শিশুকন্যা নাদিয়া (৪)। নাজমুল টাঙ্গাইলের সখীপুরের মো. আবু মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে কাশিমপুরের দেওয়ানপুরে শ্বশুর রিপন মিয়ার বাড়িতে বাস করতেন।

Manual6 Ad Code

জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে তারা ঘুমাতে যান। ঘর ভেতর থেকে আটকানো ছিল। ভোরে তারা ঘুম থেকে না ওঠায় শ্বশুর ঘরের পেছনের জানালা দিয়ে দেখেন গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমুলের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে।

দরজা ভেঙে ঘরে ঢুকে তারা খাদিজা ও নাদিয়ার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

Manual1 Ad Code

কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নাজমুল বেকার ও মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী খাদিজা ও শিশু সন্তান নাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করে থাকতে পারেন।

Manual8 Ad Code

তার শরীরে ব্লেডের আঁচড় রয়েছে। ফাঁসিতে ঝুলে আত্মহত্যার আগে তিনি হারপিক পান করে থাকতে পারেন বলেও ধারণা করেন তিনি।

শেয়ার করুন