Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক গ্রেফতার

admin

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫ | ০১:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ | ০১:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক গ্রেফতার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আউয়াল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার ট্যাকেরঘাট বড়ছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

আউয়াল মিয়া সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।

Manual6 Ad Code

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের নামে দায়ের করা নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আউয়াল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন