Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি

admin

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫ | ০১:২৬ অপরাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ | ০১:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
এবার পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা দুটি পৃথক বদলির প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

Manual2 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্বে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে এবং এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।

Manual1 Ad Code

এছাড়া খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র‍্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)-এ বদলির আদেশ বাতিল করা হয়েছে।

এর আগে, বাংলাদেশ পুলিশের ২০ জন অতিরিক্ত ডিআইজি ও ৩১ জন পুলিশ সুপারসহ ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

Manual1 Ad Code

শেয়ার করুন