Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
গণহত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই-আগস্টে চট্টগ্রামে গণহত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম ও অস্ত্রধারী ফিরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালে তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

Manual4 Ad Code

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টার পরপরই তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পাশাপাশি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গত ১৬ ফেব্রুয়ারি এই আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ওইদিন ট্রাইব্যুনালের কাছে ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তার এই আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

Manual6 Ad Code

শুনানিতে আবদুল্লাহ আল নোমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মহানগরে ছাত্র-জনতার ওপর ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে হামলা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার প্রাথমিক প্রমাণ মিলেছে।

Manual2 Ad Code

শুনানিতে ফজলে করিম চৌধুরীর আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এম আবদুল কাইয়ুম।

তিনি বলেছেন, তার মক্কেল ট্রাইব্যুনালের সঙ্গে কথা বলতে চান। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

পরে ট্রাইব্যুনালকে আসামি ফজলে করিম চৌধুরী বলেন, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরে হামলা ও হত্যার অভিযোগ আনা হলেও তিনি কখনো এই শহরে রাজনীতি করেননি।

Manual4 Ad Code

শেয়ার করুন