Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কোটি টাকার চোরা চালান ধরলো বিজিবি

admin

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫ | ০৪:০৮ অপরাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ | ০৪:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কোটি টাকার চোরা চালান ধরলো বিজিবি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

Manual3 Ad Code

বিজিবি জানায়, আজ শনিবার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লবিয়া, নোয়াকোট, কালাইরাগ, বিছনাকান্দি, সোনারহাট, পান্থুমাই, প্রতাপপুর, উৎমা, শ্রীপুর এবং সংগ্রাম বিওপি অভিযান চালায়।

এসময় বিপুল পরিমানে ভারতীয় সানগ্লাস, গরু, চিনি, চকলেট, হেয়ার ওয়েল, আইবল ক্যান্ডি, জুস, সাবান, মদ, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, চোরাচালান মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে।

Manual7 Ad Code

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ ৫ হাজার ৯শ টাকা বলে জানায় বিজিবি।

Manual8 Ad Code

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন