Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠ পর্যায়ের নির্বাচনকালীন আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারাও

admin

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ | ০১:১৩ অপরাহ্ণ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ | ০১:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
মাঠ পর্যায়ের নির্বাচনকালীন আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইসি কর্মকর্তারাও

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাচনকালীন সময়ে বিভাগ ও জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কোর কমিটিতে নির্বাচন কর্মকর্তাকেও রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে তাদের নির্বাচনকালীন সময়ের জন্য অন্তর্ভুক্ত করা হবে।

Manual8 Ad Code

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মামুন এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে পাঠিয়েছেন। যার অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসককে সভাপতি করে কোর কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনকালীন সময় এ কার্যক্রমের সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশন অনুরোধ জানায়। সেই আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Manual2 Ad Code

এই নির্দেশনার ফলে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সভা ও কার্যক্রমে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারাও সরাসরি যুক্ত থাকবেন।

Manual2 Ad Code

শেয়ার করুন