Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই : অর্ধ কোটি টাকার ক্ষতি

admin

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ | ১১:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই : অর্ধ কোটি টাকার ক্ষতি

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাত্র এক ঘন্টার আগুনে পুড়ে গেছে অন্তত ১৫টি দোকান। আর এতে করে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন বাজারের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

Manual2 Ad Code

এতে ধানের গুদাম, লেপ-তোষক, ঔষধের ফার্মেসী, মোরগের ফার্ম, মুদি মাল, চায়ের স্টল, লাইব্রেরী, ফার্নিচার, রেস্টুরেন্ট ও সারের ডিলারসহ ১৫টি দোকান পুড়ে যায়।

Manual5 Ad Code

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Manual8 Ad Code

শেয়ার করুন