Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে সুনামগঞ্জ আওয়ামী লীগের ৬ নেতা

admin

প্রকাশ: ১৪ মে ২০২৫ | ০৬:১৬ অপরাহ্ণ | আপডেট: ১৪ মে ২০২৫ | ০৬:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
কারাগারে সুনামগঞ্জ আওয়ামী লীগের ৬ নেতা

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
৪ আগস্টে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ, যুবলীগের ৬ জন নেতার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

আসামিরা হলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা মৎসজীবী লীগের সভাপতি ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর, সদর উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ এহশান শাহ উজ্জ্বল, সাধারণ সম্পাদক উকিল আলী।

Manual3 Ad Code

জানা যায়, বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে হাজির হয়ে আওয়ামী লীগ যুবলীগের ৭ জন আসামী জামিন আবেদন করলে আদালত ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এরআগে উচ্চ আদালত থেকে এই ৭জন আসামি ৮ সপ্তাহের জামিন প্রাপ্ত হলে গতকাল জামিনের মেয়াদ শেষ হয়। এবং আসামিরা বুধবার (১৪ মে) জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্চায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, ৪ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই।

শেয়ার করুন