Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৪তম সাধারণ সভা

admin

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৪তম সাধারণ সভা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এ সভা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

আইএসপিআর জানায়, বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই সভায় সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বাহিনীগুলো থেকে বিএনএসিডব্লিউসি’র ৪৩ জন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬ এর বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২৩তম সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়।

Manual7 Ad Code

আইএসপিআর আরও জানায়, দেশে তফসিলভুক্ত রাসায়নিকদ্রব্য সংক্রান্ত সব কার্যক্রম ও তফসিল বর্হিভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন যথাযথভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিএনএসিডব্লিউসির সঙ্গে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য আমদানির ক্ষেত্রে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর (এনএসডব্লিউ) মাধ্যমে জাতীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র গ্রহণের বিষয়ে সভায় আলোচনা করা হয়।

এছাড়াও চট্টগ্রাম বন্দরে দীর্ঘমেয়াদে মজুত করা রাসায়নিক দ্রব্যের ধ্বংসকরণসহ অন্যান্য বন্দরে রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করার ব্যাপারে সভায় আলোচনা করা হয়।

Manual2 Ad Code

আইএসপিআর আরও জানায়, রাসায়নিক দুর্যোগ/দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসার জন্য দেশের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো প্রস্তুতকরণ এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আগামী অক্টোবর মাসে ঢাকায় একটি আর্ন্তজাতিক প্রশিক্ষণ আয়োজিত হবে বলে সভায় সবাইকে অবহিত করা হয়। বাংলাদেশে কেমিকেল ওয়ারফেয়ার এজেন্ট অথবা অন্যান্য রাসায়নিক পদার্থ সংশ্লিষ্ট দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বাহিনীগুলো কর্তৃক গঠিত কেমিক্যাল ডিজেস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয়ের বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একটি ল্যাবকে ওপিসিডব্লিউয়ের ডেজিগনেটেড ল্যাবোরেটরি হিসেবে উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে চেয়ারম্যান সভায় বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগ/দুর্ঘটনা সফলভাবে মোকাবিলার লক্ষ্যে সবাইকে এক যোগে কাজ করার জন্য আহ্বান জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

Manual7 Ad Code

শেয়ার করুন