Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিক নির্বাচন : এখনও মনোনয়ন কিনেননি কোনো মেয়র প্রার্থী, কাউন্সিলরে ৬ জন

admin

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩ | ০৫:৫১ অপরাহ্ণ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ | ০৫:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সিসিক নির্বাচন : এখনও মনোনয়ন কিনেননি কোনো মেয়র প্রার্থী, কাউন্সিলরে ৬ জন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে চলছে মনোনয়ন সংগ্রহ। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়ন সংগ্রহের প্রথম দিন থাকলেও এদিন মেয়র কিংবা কাউন্সিলর প্রার্থী কেউই মনোনয়ন কিনেননি।

মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিন রবিবারও (৩০ এপ্রিল) কোনো মেয়র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেননি। তবে ৫টি ওয়ার্ডে ৬ পুরুষ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের স্টাফ অফিসার (বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা) মো. কামাল হোসেন।

Manual6 Ad Code

তিনি জানান, রবিবার নির্ধারিত সময়ের মধ্যে সিলেট মহানগরের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে ১ নং ওয়ার্ডের একজন, ৭ নং ওয়ার্ডের একজন, ৮ নং ওয়ার্ডের একজন, ২৭ নং ওয়ার্ডের একজন এবং ২২ নং ওয়ার্ডের দুইজন মনোনয়নপত্র কিনেছেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

শেয়ার করুন