Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ | ০৩:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১৯ জুলাই ২০২৫ | ০৩:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

Manual4 Ad Code

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

Manual8 Ad Code

গোপালগঞ্জের ঘটনার দায় কাকে দেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারণ করবে এ দায় কার, আপনারা জানতে পারবেন।

Manual1 Ad Code

তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছি। তবে টার্মিনাল চালুর বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।

এছাড়া গোপালগঞ্জের ঘটনা লাইভ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তবে ঘটনাস্থলে যারা ছিলেন না তাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করার আহ্বানও জানান তিনি।

শেয়ার করুন