Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ১১:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ | ১১:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual4 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে নিজ বসত ঘর থেকে সুয়েব মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

মৃতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে বিকেলে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুয়েব।

Manual3 Ad Code

তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Manual3 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

শেয়ার করুন