Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসছে ইইউ প্রতিনিধি দল : ইসি সচিব

admin

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ০৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ | ০৪:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসছে ইইউ প্রতিনিধি দল : ইসি সচিব

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রতিনিধি দল। এ দলে থাকবেন তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক।

Manual4 Ad Code

সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইইউ প্রতিনিধি দলের আগমনের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরবাচন কমিশনের সবশেষ প্রস্তুমিূলক কাজের অগ্রগতি তুলে ধরেন সচিব।

তিনি বলেন, ইইউ পযবেক্ষণ দল মিড সেপ্টেম্বরে দেশে আসবে। এরমধ্যে তিনজন বিদেশি ও চার জন স্থানীয় পযবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি।

Manual8 Ad Code

সচিব জানান, প্রতিনিধি দলটি প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশন বা নির্বাচন-পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করবে। এ সময় তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং পরিবেশ মূল্যায়ন করবেন।

Manual3 Ad Code

আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময় ও রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে। এমন পরিস্থিতির মধ্যে ইসির সার্বিক প্রস্ততি তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহসব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছে।

শেয়ার করুন