Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ড. এনামুল হক চৌধুরীর নিন্দা

admin

প্রকাশ: ০৭ মে ২০২৩ | ০২:১৬ অপরাহ্ণ | আপডেট: ০৭ মে ২০২৩ | ০২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ড. এনামুল হক চৌধুরীর নিন্দা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের ধরপাকড় ও বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশীর নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি, গ্রেফতার ও বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশীর বন্ধের আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, কোন উস্কানী ছাড়াই বিএনপি অঙ্গ-সংগঠনেরনেতাকর্মীদের গণহারে গ্রেফতার ও বাসা-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশী তল্লাশীর ঘটনায় সিলেটজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক বিরাজ করতেই মূলত এই ধরপাকড় চালানো হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। কারণ শুধু সিলেট সিটি নয়, বিএনপি এই সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা। এরপরও সিটি নির্বাচনকে সামনে রেখে নগরীতে বিএনপি নেতাকর্মীদের দমন পীড়ন আওয়ামী ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতার বহিঃপ্রকাশ।

Manual5 Ad Code

তিনি বলেন, গত মঙ্গলবার নগরীতে একটি শান্তিপূর্ণ মিছিল থেকে মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক যুবদল নেতা পারভেজ খান জুয়েল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক যুবদল নেতা আব্দুস সালাম টিপু ও মহানগর সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাত্রদল নেতা জুনেদ হোসেন, রাজু আহমেদ, কামরুল হাসান, সাইফুল ইসলাম সোহাগ ও হাফিজুলসহ ৮জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এরপর শুক্রবার পর্যন্ত সিলেট মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লাহিন, ২৫নং ওয়ার্ড বিএনপি নেতা ডা: বদরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিবুর রহমান আলী, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মির্জা হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সদস্য সায়েফ আহমদ, ছাত্রদল নেতা ইমন সহ প্রায় ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাকুর রহমান রুমন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
‌
তিনি বলেন, সিলেট নগরীতে প্রতিদিনই গণহারে গ্রেফতার চলছে। ফলে গ্রেফতারকৃত নেতাকর্মীদের তালিকা দীর্ঘ হচ্ছে। গণতান্ত্রিক দেশে পুলিশের এমন আচরণ কোনভাবেই কাম্য হতে পারেনা। গ্রেফতার নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। নিরীহ দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার, বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশীর নামে হয়রানী বন্ধ করুন ও অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

শেয়ার করুন