Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জিএস পদে নির্বাচিত হওয়া ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাবির সব শিক্ষার্থীর বিজয়: ফরহাদ

admin

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১২:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
জিএস পদে নির্বাচিত হওয়া ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাবির সব শিক্ষার্থীর বিজয়: ফরহাদ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
জিএস পদে নির্বাচিত হওয়া আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয় বলে মন্তব্য করেছেন ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ। বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসএম ফরহাদ বলেন, ‘নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন। এটা আমার জন্য শিক্ষার্থীদের আমানত। আমি যেন আদায় করতে পারি। আমার ভুল ত্রুটি হলে শিক্ষার্থীরা আমাকে শুধরে দেবেন। তাই আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই- আমার কাছ থেকে কোনো খেয়ানত হবে না।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘জিএস পদে নির্বাচিত হওয়া আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। আমি যদি কোনো ভুল করি, তাহলে শিক্ষার্থীরাই আমাকে সংশোধন করবেন।’

ফরহাদ বলেন, ‘কোনো বিজয় র‌্যালি করতে চাচ্ছি না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

Manual6 Ad Code

এর আগে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। এখানে জয়-পরাজয়ের কিছু নেই। জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, আজাদী আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি। ছাত্রলীগের নির্যাতনে যত জন শহীদ হয়েছেন সকল শহীদদের স্মরণ করছি।

Manual1 Ad Code

ঘোষিত ফল অনুযায়ী, এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট, আর প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

Manual1 Ad Code

এবারের ডাকসু নির্বাচনে মোট আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার করুন