Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সুফিয়ানের

admin

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সুফিয়ানের

Manual3 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের ছাতকে পিকআপের ধাক্কায় মৃত্যু হয়েছে আবু সুফিয়ান (৬) নামের এক মাদরাসা ছাত্রের। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় আনিছা রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত আবু সুফিয়ান উপজেলার জাউয়া কোনাপাড়া গ্রামের কছির আহমদের ছেলে ও জাউয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র।

জানা যায়, জাউয়াবাজারের আনিছা রাইস মিলের সামনে দাড়িয়ে ছিল ওই মাদরাসা ছাত্র আবু সুফিয়ান। এসময় একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বিপ্লব মিয়া পার্কিং করা ডিআই পিকআপ ব্রেকগিয়ারে পিছনের দিকে গেলে সুফিয়ানকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হজরত আলী বলেন, ‘পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।’

Manual8 Ad Code

শেয়ার করুন