Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড

admin

প্রকাশ: ০৯ মে ২০২৩ | ১১:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ মে ২০২৩ | ১১:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
অস্ত্র আইনে দায়ের করা মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারদণ্ড দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহাম্মদের আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে রাজধানীর মগবাজারে শ্বশুরের বাসায় যান। সেখানে গুলিভর্তি রিভলবারসহ শ্বশুরের বাসার সামনে থেকে গ্রেফতার হন তিনি।

Manual6 Ad Code

এ ঘটনায় ডিবি পশ্চিমের তৎকালীন গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার কুণ্ডু রমনা মডেল থানার আরাভের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। ওই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে ২০১৫ সালের ১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার।

Manual5 Ad Code

একই বছরের ১০ মে আদালত রবিউলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০১৮ সালের ১৪ মার্চ জামিনে নিয়ে আত্মগোপন করে আরাভ। পলাতক থাকতায় ২০১৮ সালের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

 

Manual2 Ad Code

শেয়ার করুন