Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলাম আজও সাক্ষ্য দিবেন

admin

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলাম আজও সাক্ষ্য দিবেন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যগ্রহণ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা আজ।

Manual5 Ad Code

রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ জেরা হওয়ার কথা রয়েছে।

জানা যায়, শেখ হাসিনা ও কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জেরা করবেন নাহিদ ইসলামকে।

Manual3 Ad Code

গত ১৮ সেপ্টেম্বর বেলা সোয়া ১১টা থেকে ট্রাইব্যুনালে ৪৭ নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এনসিপির এই আহ্বায়ক। দুপুরে তার সাক্ষ্যগ্রহণ শেষে বিরতি দেওয়া হয়। বিরতি শেষে বিকেল ৪টা পর্যন্ত স্টেট ডিফেন্স আইনজীবী জেরা করেন তাকে। তবে জেরা শেষ না হওয়ায় আজ পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।

এদিন প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ান, মামুনুর রশীদসহ অন্যরা।

Manual4 Ad Code

এর আগে, ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রথম দিনের মতো জবানবন্দি দেন নাহিদ। একইদিন বেলা পৌনে ১১টা থেকে দ্বিতীয় দিনের মতো দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেন আমির হোসেন। এ মামলায় সাক্ষ্যগ্রহণের ১৮তম কার্যদিবসে মোট ৪৭ জন সাক্ষ্য দিয়েছেন। তদন্ত কর্মকর্তা ছাড়া তেমন সাক্ষ্যগ্রহণ না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন