Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিক নির্বাচন: বিএনপি’র নেতা-কর্মীদের অংশগ্রহণ না করতে কঠোর বার্তা

admin

প্রকাশ: ১১ মে ২০২৩ | ১২:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১১ মে ২০২৩ | ১২:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিসিক নির্বাচন: বিএনপি’র নেতা-কর্মীদের অংশগ্রহণ না করতে কঠোর বার্তা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিসিক নির্বাচনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেবারও নির্দেশ দেন তিনি।

Manual8 Ad Code

বুধবার রাত ৯টার দিকে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন। এ সময় মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

রাতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতৃবৃন্দকে এমন নির্দেশনা দেন। সিলেটজুড়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার ও পুলিশি হয়রানিরও নিন্দা জানান।

Manual7 Ad Code

সন্ধ্যা ৭টা থেকে ৪৫ মিনিট স্থায়ী বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি পালনের উপর গুরুত্ব দেন। গ্রেফতারকৃত নেতাকর্মীদের খোঁজ খবর নেন ও অবিলম্বে আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান । আটককৃত নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান ও তাদের পরিবারের পাশে থাকার জন্য মহানগর বিএনপি নেতৃবৃন্দের প্রশংসা করেন তিনি।

Manual8 Ad Code

বৈঠকে মহানগরের ২৭টি ওয়ার্ড সহ নতুন ১৫টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

 

Manual2 Ad Code

শেয়ার করুন