Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা

admin

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ০২:১৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ০২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশে কোনো ধরনের হুমকি বা চ্যালেঞ্জ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

Manual8 Ad Code

শনিবার সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সব গোয়েন্দা সংস্থার সাথে কথা হয়েছে। তাদের কাছেও নাশকতা বা বিশৃঙ্খলার কোনো তথ্য নেই। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারিতে সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন হবে।’

একই সময়ে তিনি বিগত সরকারের আমলে প্রয়োজন ছাড়াই একই এলাকায় একাধিক মসজিদ নির্মাণের সমালোচনা করেন।

খালিদ হোসেন বলেন, ‘যেখানে মুসল্লি নেই, সেখানেও মসজিদ নির্মাণ করা হয়েছে। ৫৬০ মসজিদ প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন আছে।’

Manual4 Ad Code

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের দিকে তাকালে বোঝা যায় সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ। সব জাতিগোষ্ঠীর মানুষ এ দেশের নাগরিক। কিন্তু একটি মহল সরকারকে বিব্রত করতে চায়, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যাদের সেকেন্ড হোম আছে, তারা দেশের প্রতি দায়বদ্ধ নয়, টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়ছে।’

ধর্ম উপদেষ্টা আরও জানান, ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন মসজিদ থেকে অনেক ইমাম ও মুয়াজ্জিন চলে গেছেন। শূন্য পদে নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেয়া হবে।

Manual5 Ad Code

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা পুলিশ সুপার এবং স্থানীয় সনাতন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

শেয়ার করুন