Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

admin

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ১২:৩১ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ | ১২:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

Manual6 Ad Code

খুলনা অফিস :
খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় তানভীর হোসেন শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাসার জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করা হয়।

Manual7 Ad Code

নিহত তানভীর একই এলাকার বাসিন্দা।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে বাসার জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ জানতে কাজ করছে পুলিশ।’

শেয়ার করুন