Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে: বেবিচক

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ০৬:০০ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ | ০৬:০০ অপরাহ্ণ

ফলো করুন-
শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে: বেবিচক

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Manual2 Ad Code

তবে তিনি যখন বিজ্ঞপ্তি পাঠান সে সময় কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। একইসঙ্গে এ অংশে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়িকে আগুন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

Manual6 Ad Code

এর আগে, আজ দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে অন্য ইউনিট যোগ দেয়।

Manual5 Ad Code

শেয়ার করুন