Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

admin

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ

ফলো করুন-
চট্টগ্রামে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

Manual1 Ad Code

চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের হাটহাজারীতে মো. তানভির (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাটহাজারী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Manual5 Ad Code

নিহত তানভির হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর মুন্সিপাড়া এলাকার প্রবাসী আবদুল বারেকের ছেলে এবং আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।ৎ

Manual6 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের তানভিরের এক সহপাঠী জানান, গত ১৫ অক্টোবর স্কুলে নবম শ্রেণির কিছু শিক্ষার্থী দুষ্টুমি করছিল। এসময় কিছু সহপাঠী এই দুষ্টুমির ভিডিও ধারণ করেন। এই ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শিহাব কয়েকজনকে মারধর করে। তানভির ও তার এক সহপাঠী ওই ঘটনায় প্রতিবাদ জানালে শিহাব ক্ষুব্ধ হয়। এর জেরে মঙ্গলবার স্কুলে শিহাব ও তার বন্ধুরা মিলে তানভিরকে মারধর করে।

Manual3 Ad Code

পরে স্কুল ছুটির পর শিহাবের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন কিশোর মিলে পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে তানভিরের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানভিরকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

শেয়ার করুন