Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি

admin

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ১১:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে।

Manual7 Ad Code

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন, দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

Manual6 Ad Code

সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

Manual6 Ad Code

অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন।

শেয়ার করুন