Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা

admin

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০৩:০৩ অপরাহ্ণ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০৩:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশে অবস্থিত একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এই নির্মম ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত মা লায়লা আফরোজের বয়স ৪৮ বছর। তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স ১৫ বছর। নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Manual2 Ad Code

ঘটনাস্থলে থাকা পুলিশের একজন এসআই গণমাধ্যমকে জানান, লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি বাসা থেকে বের হন। পরে সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনার পারিপার্শ্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

শেয়ার করুন