Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথর নিক্ষেপ করে বিজিবির ওপর হামলা, নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
পাথর নিক্ষেপ করে বিজিবির ওপর হামলা, নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
পাথর নিক্ষেপ করে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মাদক কারবারিরা এ হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে বিজিবি সদস্যরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

জানা গেছে, মাদক পাচারের সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চার রাস্তার মোড় ট্রলির লাইনে টহলে যায় বিজিবির সদস্যরা। ভোরে মাদক বহনকারী বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেলটিসহ ১৬৭ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা।

Manual5 Ad Code

অল্পক্ষণের মধ্যেই বিজিবি সদস্যদের লক্ষ্য করে ২০-৩০ জনের মাদক কারবারিদের একটি দল পাথর নিক্ষেপ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আলমগীর।

Manual6 Ad Code

তিনি বলেন, সীমান্তে চোরাকারবারিরা মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে গেলে তারা আমাদের উপর পাথর নিক্ষেপ করে হামলা চালায়। ফলে আত্মরক্ষার্থে আমরা (বিজিবি সদস্যরা) চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

শেয়ার করুন